1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ছাত্রলীগের ৮ নেতাকর্মী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২ সময়

কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ছাত্রলীগের ৮ নেতাকর্মী

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর থানা এলাকায় ঝটিকা মিছিল বের করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ সদর থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাঞ্চন মিয়া (৫০), জাভেদ রানা ওরফে রাজেন (৫২), আতিকুজ্জামান আশিক (৩২), কাঞ্চন (৪২), আশরাফুল ইমাম শরীফ (৪০), আহসানুল্লাহ খান (২৭), আবু রায়হান লোবান (৪০) এবং দীপ্ত পাল ওরফে এসডি পাল এফ (২৮)। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd