1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৮ সময়

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে কিশোরগঞ্জে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের সচেতনতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
এ সময় তিনি যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd