1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত শহর 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার   
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময়

কিশোরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত শহর

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

স্টাফ রিপোর্টার

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-৫২৫২ উপলক্ষে কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কালিবাড়ি এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণে পুরো শহর উৎসবের আবহে পরিণত হয়।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বী অলীবাড়ী কেন্দ্রীয় মন্দির, কিশোরগঞ্জের সভাপতি বাবু অসীম সরকার বাধন। এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক বাবু নারায়ণ দত্ত প্রদীপ ও সদস্য সচিব বাবু জীবন চন্দ্র দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন, পুলিশ সুপার জনাব মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রাটি কালিবাড়ি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল, কীর্তন, ধর্মীয় গান ও বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে অংশ নেন। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম মানবজাতির জন্য ন্যায়, সত্য, শান্তি ও মানবতার অনন্য শিক্ষা বহন করে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের জন্মাষ্টমী উৎসব সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd