1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ০ সময়

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ জেলা পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ (ক্রাইম) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ) দিনব্যাপী আয়োজিত এ দুই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং পুলিশ সদস্যদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, আবাসন, চিকিৎসা, ছুটি ও অন্যান্য কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের মনোবল ও কল্যাণ নিশ্চিত করা গেলে জনগণকে আরও উন্নত ও কার্যকর সেবা প্রদান সম্ভব হবে।

অপরাধ পর্যালোচনা সভায় বিগত মাসে জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধের পরিসংখ্যান ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। বিশেষ করে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তি এবং অন্যান্য অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। তিনি প্রতিটি থানাকে জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিগত মাসে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের প্রশংসা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে পুলিশ সুপার পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কিশোরগঞ্জ জেলাকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সঠিক আইনি সেবা পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করে যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd