1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৭ সময়

কিশোরগঞ্জ শ্রমিক দলের নেতৃত্বে আলোচনায় মোঃ শফিক, ত্যাগের মূল্যায়ন চান

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদে শ্রমিক নেতা মোঃ শফিককে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক ঐক্য জোরদার এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার প্রত্যাশায় তাঁকে নেতৃত্বে দেখতে চান তাঁর সমর্থকেরা।

মোঃ শফিক বৃহত্তর দুই জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক এবং কিশোরগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মোঃ শফিক বলেন, “দলের জন্য অনেক কিছু করেছি। হামলা-মামলা, জেল-জুলুমসহ নানা প্রতিকূলতা সহ্য করেছি। গত ১৭ বছর এবং এর আগেও এরশাদের শাসনামলে রাজনৈতিক নানা পরিস্থিতির মোকাবিলা করেছি। দলের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেছি। আমি আশা করি, আমার দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা আমাকে সমর্থন দেবেন।”

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

তাঁর সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও দলের প্রতি অবদান বিবেচনায় নিয়ে মোঃ শফিককে নেতৃত্বের সুযোগ দেওয়া হলে শ্রমিক দলের কার্যক্রম আরও গতিশীল হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd