1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার 

মোঃ আব্দুছ ছালাম, কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮ সময়

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

 

 

মোঃ আব্দুছ ছালাম, কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লা চৌদ্দগ্রামের নানকরা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)

 

মঙ্গলবার (৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবির অধীনস্থ আনন্দপুর বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৩৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd