1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কুয়েটে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপ্রোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম রুপসা উপজেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

কুয়েটে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপ্রোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম রুপসা উপজেলা প্রতিনিধি

 

 

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপ্রোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ১৭ ফেব্রয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ স্নাতক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মোজাহার আলী। তিনি গবেষণার প্রস্তাবনা লিখনের বিভিন্ন প্রযুক্তিগত দিক, পর্যালোচনা এবং সফলভাবে সাব-প্রজেক্ট বাস্তবায়নের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd