
কুড়িগ্রাম রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা, অভিযোগ জাকির হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গত রবিবার আনুমানিক রাত ৩টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কাউয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শেফালী খাতুনের স্বামী মিজানুর রহমান বর্তমানে প্রবাসে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়,বাঘের হাট গ্রামের সোহরাব আলীর ছেলে ও ইউপি সদস্য জাকির হোসেন গভীর রাতে শেফালির ঘরের টিনের চালে ঢিল মারে। শেফালি থাতুন ভয় পেয়ে ঘরের দরজা খুলতেই দেখেন জাকির হোসেন মেম্বার ডিগার ( দেশীয় অস্ত্র) হাতে দাঁড়িয়ে আছে। এরপর সে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালাতে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এলাকাবাসী হাতে নাতে লম্পট জাকির মেম্বারকে আটক করে।স্থানীয় জনগন বলছে জনপ্রতিনিধির এমন ঘৃণা কর্মকান্ড কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই ঘটনার সুষ্টু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।