1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে নিখোঁজের তিন দিন পর বাড়ি ফিরলেন শাকিল

বিপুল চন্দ্র ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ সময়

কেরানীগঞ্জে নিখোঁজের তিন দিন পর বাড়ি ফিরলেন শাকিল

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

: ঢাকার কেরানীগঞ্জে গরুর হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে নিখোঁজ হওয়া ফরিদপুরের মো. শাকিল শেখ তিন দিন পর নিজ বাড়িতে ফিরে এসেছেন। শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পরিবারের কাছে ফেরেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠের গরুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে শাকিল নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

 

বাড়ি ফিরে শাকিল জানান, তিনি সন্ত্রাসী চক্র ‘মলম পার্টি’র খপ্পরে পড়েছিলেন। দুর্বৃত্তরা তার পকেটে থাকা ১০ থেকে ১২ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে গরু বিক্রি করে পাওয়া মূল টাকা তিনি কোমরে গুঁজে রাখায় তা নিতে পারেনি তারা।

 

তিন দিন পর শাকিলের নিরাপদে ফিরে আসায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার সুস্থভাবে ফিরে আসাকে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd