1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে ১৪জন অসহায়, অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

 

সহায়তার আওতায় উন্নত চিকিৎসার জন্য ৪ জন অসচ্ছল রোগী, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বাইতুল করিম মাদ্রাসার মেরামত কাজে সহায়তা, বসতবাড়ি নির্মাণের জন্য ৩ জন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ৪ জন এবং শিক্ষা সামগ্রী ক্রয় ও লেখাপড়ার খরচের জন্য ২ জনকে অর্থ সহায়তা করা হয়।

 

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd