1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানি সহ বিভিন্ন রাষ্ট্রের শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জার্মানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে তারা একটি শোকবার্তা পোস্ট করেছে।

 

পোস্টে দেশটি লিখেছে, বাংলাদেশের প্রথম ও তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক ফার্স্ট লেডি এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জার্মান দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে।

 

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

 

জার্মানি কয়েক দশক ধরে তাঁর সঙ্গে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততার কথা স্মরণ করেছে। এর মধ্যে রয়েছে ২০০৪ সালে তৎকালীন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জশকা ফিশারের ঢাকা সফরকালে তাঁর সঙ্গে বৈঠক, পাশাপাশি ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুলফের রাষ্ট্রীয় সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ। এ ছাড়া বিভিন্ন সময়ে জার্মানির ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে আরো একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই শোকের মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাঁর পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

 

জার্মানি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি শান্তিতে বিশ্রাম নিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd