1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরেরডাঙ্গা কেডিএ ও নিবিড় আবাসিকের বাড়ির মালিকদের আলোচনা ও দোয়া

মোঃ মামুন মোল্লা:
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরেরডাঙ্গা কেডিএ ও নিবিড় আবাসিকের বাড়ির মালিকদের আলোচনা ও দোয়া

 

মোঃ মামুন মোল্লা:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর বাদামতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক ও নিবিড় আবাসিক বাড়ির মালিকবৃন্দ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।

১৮ জানুয়ারি রবিবার বাদ এশা গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী খানা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

কেডিএ আল-আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল গাফফার মোড়লের সভাপতিত্ব এবং

কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায়

অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, আব্দুর রব মুন্সী, মোল্লা সোহাগ হোসেন, খুলনা মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী, আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, ইকবাল হোসেন মিজান, গোলাম কিবরিয়া, ডাঃ রইস উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল , মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, মহিলা নেত্রী শান্মী চৌধুরী মলি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটারাধিকার এর সঠিক প্রয়োগ করতে হবে।বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে ভোট প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন ভোট মূল্যবান সম্পদ যা সুন্দর সমাজ, উন্নত দেশ এবং আপনাদের সন্তানদের উওম ভবিষ্যতে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd