1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

খাল খনন একটি বিপ্লব : পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬ সময়

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খাল খনন একটি বিপ্লব, একটি আন্দোলন। খাল-জলাশয় দখলবাজি বরদাশত করা হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন শুরু করে ছিলেন। আমারা তার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করব।

 

 

’ নির্বাচনের আগে আমরা ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কথা বলেছিলাম। দৃশ্যমান কাজের অংশ হিসেবে সরকার ১৮০ দিনের মধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে শ্রীপুরের জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল এবং বিকালে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় গাছা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

 

 

পানিসম্পদমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের সময় নানা অনিয়ম হয়েছে। এসবের তদন্ত হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক কাজ শুরু করেছি। জনস্বার্থে আমরা কাজ করে যাচ্ছি।

 

প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে মার্কেট অথবা বাড়িঘর তৈরি করে। খাল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি। অনেক খাল ভরাট হয়ে গেছে। দূষিত হয়ে পড়েছে। জনসাধারণের প্রয়োজনে খাল খনন এবং দূষনমুক্ত কর্মসূচি চলমান থাকবে।

 

তবে শিল্প-কারখানাতো ভেঙ্গে দেওয়া যাবে না। বন্ধও করে দেওয়া যাবে না। পরিকল্পিত শিল্প কলকারখানা এবং পরিকল্পিত ভাবে বর্জ্যগুলো নিষ্কাশনের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd