1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : শেখ জান্নাতুল ফেরদাউস (মিনহাজ)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ০ সময়

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

খুলনা, ১৯ মে : খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ হারুন।

তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। এসময় উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, মোহাম্মদ তাজুল ইসলাম, এস এম শফিকুল আলম মনা এবং শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ভূমি অধিগ্রহণের আওতায় ৩৮ জন উপকারভোগীর মাঝে প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

এর আগে মেলা উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তিন দিনব্যাপী এ মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা, ই-নামজারির আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং গণশুনানির মাধ্যমে ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ।

এছাড়া সেবাগ্রহীতাদের ভূমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং জনসাধারণের মতামত গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার : শেখ জান্নাতুল ফেরদাউস (মিনহাজ)

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd