1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ০ সময়

বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন।

 

নিহত ব্যক্তির নাম ছাইদুর সরমান ছাইদ (২৫)। তিনি পাইকগাছার আছাবুর সরদারের ছেলে।

 

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘বাসটি পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল।

 

পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি আরে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd