1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

খুলনায় যুবদল নেতা রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি: মো মোশারফ হোসেন 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

খুলনায় যুবদল নেতা রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি: মো মোশারফ হোসেন

খুলনা মহানগরীর দৌলতপুরে বহুল আলোচিত যুবদল নেতা রাশু হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মেহেদী হাসান (৩০)। তিনি মোহাম্মদ কামাল শেখের ছেলে এবং তার মাতা হেলেনা বেগম।

পুলিশ জানায়, খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের এপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়, যা রাশু হত্যা মামলায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যুবদল নেতা রাশু হত্যাকাণ্ডটি খুলনায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের ধরতে তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd