1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

খুলনার ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎযাপিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

খুলনার ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎযাপিত

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

 

ঐতিহ্যবাহী সোনালী জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনীর দিনটির প্রতিটি মুহুর্ত স্বরনীয় বরনীয় করতে আয়োজনের যেন কমতি ছিলনা। দিনভর আনন্দ উল্লাস আর জমজমাট আড্ডার প্রাণের মেলায় মেতেছিল বিদ্যালয়ের নবীন প্রবীণের সমন্বয়ে প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উৎসবের বাড়তি মাত্রা যোগ করে সাবেক শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে। সোনালী জুট উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৩০ জানুয়ারি শুক্রবার বিদ্যালয়ের প্রথম পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভালোবাসার টানে কৈশোরের সেই স্বার্ণালী দিনের স্মৃতি ফিরে পেতে ছুটে এসে মিলিত হয় পূর্ণমিলনীর মিলনমেলায়। বন্ধুদের মধ্যে ভালোবাসার বন্ধন চির অটুট রাখার প্রত্যয় নিয়ে প্রথম পুনর্মিলনী থেকে স্ব-স্ব গোন্তব্যে ফিরে যান বিদ্যালয়ের প্রাক্তন এই সকল শিক্ষার্থীরা।

সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচ থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত মোট ৩৬টি ব্যাচের শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজনকে স্কুল জীবনের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গনের সাথে পরিচয় করে দিতে পুনর্মিলনী অনুষ্ঠানে হাজির হন। দেশের বিভিন্ জেলা থেকে আগত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষিবিদ, ক্রিড়াবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীজীবিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন এ সকল শিক্ষার্থীদের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ছেলেবেলার শিক্ষক ও সহপাঠী বন্ধুকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগ আপ¬ুত হয়ে পড়ে তারা। দিনভর যেন আনন্দের কোন কমতি ছিলনা, এক সময়ের প্রিয় বন্ধু সহপাঠীদেরকে কাছে পেয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে মেতে ওঠে ফটো সেশনে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সোনালী জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনীর উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী আখিজুল হক মিলনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের শিরোমণি ওয়েভ জুট মিলের এমডি সরদার আল মাসুদ লিটনসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্র্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯৭ ব্যাচের আমিনুল ইসলাম, ২০০৪ ব্যাচের সালাউদ্দিন দুলাল এবং ২০১০ ব্যাচের শাকিল। প্রথম পুণর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সকাল ৮টায় নাস্তা পরতিবেশন, সকাল সাড়ে ৯টায় প্রাক্তন শিক্ষকদের ফুল দিয়ে বরণ, ৯ টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াত, এসেম্বলি এবং জাতীয় সংগীত, কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ১০.১৫ মিনিটে উদ্বোধনী ভাষণ, প্রাক্তন শিক্ষকদের পরিচিতি এবং উপহার প্রদান (এবং প্রাক্তন শিক্ষকদের বক্তৃতা), ১২ টায় ব্যাচ অনুযায়ী ক্রেস্ট প্রদান, পরিচিতি ও ফটোসেশন। সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত নামাজের বিরতি ও দুপুর দুপুরের খাবার, ৩ টা ৩০ মিনিটে খেলাধুলা, ৪ টায় স্মৃতিচারণ, সন্ধ্যা ৬ টায় রেফেল ড্র, সন্ধ্যা ৭ টায় আতশবাজি এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd