1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় সন্দিগ্ধ আসামি মিঠু গ্রেফতার

মামুন মোল্লা 
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪১ সময়

খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় সন্দিগ্ধ আসামি মিঠু গ্রেফতার

 

মামুন মোল্লা

১৭ আগস্ট, ২০২৬

 

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

 

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিঠু বিরুদ্ধে কেএমপি’র খুলনা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, সে বেনাপোল সীমান্ত উদ্দেশ্য খুলনা থেকে যাচ্ছিলো। এ সময় তাকে আটক করা হয়। মিঠুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোসহ তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd