1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

খুলনা টিটিসিতে জব ফেয়ারের শুভ উদ্বোধন 

মোঃ মামুন মোল্লা খুলনা 
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

খুলনা টিটিসিতে জব ফেয়ারের শুভ উদ্বোধন

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় জব ফেয়ার এর শুভ উদ্বোধন হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন। জব ফেয়ার পরিচালনা কমিটির সভাপতি ইন্সট্র্যাক্টর প্রণব কুমার সাহা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব চীফ ইন্সট্র্যাক্টর হায়দার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জব ফেয়ার পরিচালনা কমিটির সদস্য সিনিয়র ইন্সট্র্যাক্টর শিব শংকর হাওলাদার, সদস্য সানজিদা আক্তার, হযরত আলী বুলেট, গৌরাঙ্গ কুমার পাল, রবীন্দ্রনাথ মন্ডল সহ খুলনা টিটিসির ইন্সট্র্যাক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।জব ফেয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল), প্রাণ-আরএফএল, ব্র্যাক ,আকিজ গ্রুপ, হ্যামকো গ্রুপ, সিঙ্গার , ওয়ালটন , বসুন্ধরা গ্রুপ সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন। জব ফেয়ারের শুভ উদ্বোধন শেষে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ কারিগরি প্রশিক্ষণের কেন্দ্রের জব ফেয়ারে অংশগ্রহণ করেছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাবে। তিনি বলেন আমরা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতি বছর এ ধরনের জব ফেয়ারের আয়োজন করার চেষ্টা করব।তিনি আরো বলেন খুলনা টিটিসিতে আরবি ,ইতালিয়ান, জাপানি ,কোরিয়ান সহ বিভিন্ন দেশের ভাষা এবং দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd