1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

স্টাফ রিপোর্ট মোঃ মোশারফ হোসেন :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্ট মোঃ মোশারফ হোসেন :

 

 

 

খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল ) এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে ১৯ এপ্রিল বেলা ১১ টায় বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে খুলনা যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন , খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, থানা যুবদল মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান, মেহেদী হাসান বাপ্পী, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা,হাবিবুর রহমান, আবিদ হোসেন শেখ জিয়াউর রহমান।হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলামকে আপাতত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বে রাখা হয়েছে।

পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত উনি দায়িত্বে থাকবেন। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলী আজগার নবীর নির্দেশনায় মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মীর কায়সেদ আলী এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানকে হাসপাতালের সার্বিক পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করেছেন। এরই ফলশ্রুতিতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন আগামী ২২ তারিখের মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত অচল করে দেয়ার ঘোষণা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd