1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১ সময়

চরভদ্রাসনে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটসাইকেল চালক নিহত হয়েছেন। মিন্টু গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের বাসিন্দা জামিল পাট্টাদারের ছেলে।

শনিবার (১৩জুন) সন্ধায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মরদেহ উদ্ধার করে।

ট্রাক চালক আবির হোসেন (২১) কে আটক করেছে পুলিশ।আবির ফরিদপুর জেলা সদরের কানাইপুর এলাকার বড় মাধবপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা নামক স্থানে মাদ্রাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় একটি রেজিষ্ট্রেশন বিহীন ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিন্টু ছিটকে রাস্তার ঢালে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। বালুবাহি ডাম্প ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা আইন ২০১৮ এর ১০৫/৯৮ ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
#

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd