1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

চলন্ত ট্রেন থেকে পুলিশ সদস্যের লাফ, হাঁটু থেকে দুই পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

 

সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশের কনস্টেবল বাগেরহাটে কর্মরত।

 

রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়ি আসছিল। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যায়। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিয় হয়ে পড়ে।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

ওসি আরো বলেন, তার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd