1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগে সংবাদ সম্মেলন

ব্যুরো,ঝালকাঠি
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ সময়

চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগে সংবাদ সম্মেলন

সাংবাদিকের শারীরিক অবস্থার অবনতির দাবি, তদন্ত ও আইনগত ব্যবস্থার আহ্বান

ব্যুরো,ঝালকাঠি

ঝালকাঠিতে এক চিকিৎসকের ভুল ও অবহেলাজনিত চিকিৎসার কারণে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক মোল্লা শাওন। শনিবার (২৩ মে) রাত ৮টায় জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোল্লা শাওন বলেন, শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। তবে পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২১ মে ২০২৬ তিনি শহরের নিউ মমতাজ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ডা. তপন কুমার শীলের শরণাপন্ন হন।

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে পাঁচটি পরীক্ষা করানোর পর উচ্চমাত্রার কয়েকটি ওষুধ ও ইনজেকশন গ্রহণের পরামর্শ দেন। ওই চিকিৎসা গ্রহণের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে বিষয়টি চিকিৎসককে ফোনে অবহিত করলে পূর্বের ওষুধ বন্ধ করে নতুন ওষুধ দেওয়া হয়। কিন্তু নতুন ওষুধেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি।

মোল্লা শাওনের ভাষ্য, পরবর্তীতে তিনি অন্য এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে জানতে পারেন যে, তাঁর রোগ নির্ণয়ে ভুল হয়েছে এবং তাঁকে সম্পূর্ণ ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে রোগের চিকিৎসা দিয়ে আমাকে ইনজেকশন ও শক্তিশালী ওষুধ দেওয়া হয়েছে, আমি সেই রোগে আক্রান্তই ছিলাম না।”

তিনি আরও জানান, ভুল চিকিৎসার কারণে বর্তমানে তিনি শারীরিকভাবে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছেন। দৈনন্দিন কাজকর্ম পরিচালনায়ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।

এ ঘটনায় তিনি সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন, বিভিন্ন টেস্ট রিপোর্ট এবং পরবর্তীতে নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত উপস্থাপন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd