1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

চীন ভ্রমণে শিথিল হলো ভিসার শর্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ চীনা দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

 

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের জন্য আবেদন করবেন, তাদের আগামী বছরের (২০২৬) ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। তবে যাদের চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য আবেদন করতে হয় (যেমন: ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ক্যাটাগরির ভিসা), তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম কার্যকর থাকবে।

 

ভিসা আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ঢাকার চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র কালের কণ্ঠ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd