1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই: বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি৷ 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই: বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

 

 

 

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি৷

 

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে গত ০৬ এপ্রিল বৃহত্তর কুর্শীসহ আশপাশের গ্রামের শতশত মানুষের উপস্থিতিতে এক বিশাল মহাসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

প্রতিবাদের মূল দাবি

অসামাজিক কার্যকলাপ, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

 

সমাবেশে বক্তারা বলেন,

এলাকার কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে গরু চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

 

চোরদের আশ্রয়-প্রশ্রয়দাতারা তাদের বাড়িতে চোরাই গরু ও অবৈধ অস্ত্র সংরক্ষণ করছে। ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা বলেন,

আমরা আজ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

 

প্রশাসনের প্রতি আহ্বান

সমাবেশ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়—

দ্রুত অভিযান চালিয়ে চোর সিন্ডিকেট নির্মূল করতে হবে

এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিরীহ জনগণকে হয়রানি বন্ধ করতে হবে

 

সাবেক ১০ নং দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে ও

মোহাম্মদগন্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি সাহেল মিয়ার পরিচালনায়। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

 

মোর্শেদ আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান, সিংচাপুর ইউনিয়ন পরিষদ)শায়েক আহমেদ (বর্তমান মেম্বার, ৩নং ওয়ার্ড ও মুখপাত্র—চোর নির্মূল কমিটি)আব্দুল কদ্দুস (লন্ডন প্রবাসী) মজনু মিয়া,আব্দুল কাহার আলী হোসেন (সভাপতি, কুর্শী মোহাম্মদগঞ্জ বাজার)আব্দুল হক (সাবেক মেম্বার)হাফিজুর রহমান (বরাটুকা)

মুসলিম উদ্দিন (বরাটুকা)নুরুল হক (সভাপতি, কুর্শী ইসলামপুর দাখিল মাদ্রাসা)আব্দুস সোবহান বাদাই

সাকিল আহমদ,শামীম আহমদ,সায়হাম উদ্দিন

সাহেল মিয়া,কামাল আহমেদ (লন্ডন প্রবাসী)

হায়দার আলী (সাবেক মেম্বার)আবুল লেইছ, কনা মিয়া তালুকদার,সাহেব আলী,আয়ূব আলী নুর ইসলাম, নজির আলী,সুলতান আহমদ,সুনা মিয়া টেইলার

 

সমাবেশ শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা “চোরমুক্ত কুর্শী চাই, নিরাপদ সমাজ চাই” স্লোগান দেন।

 

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন—দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd