1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ( আহ্বায়ক কমিটি) পরিবহন সম্পাদক নির্বাচিত মাহিদ খান

মোঃ জুয়েল রানা  কচুয়া প্রতিনিধি 
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ( আহ্বায়ক কমিটি) পরিবহন সম্পাদক নির্বাচিত মাহিদ খান

 

মোঃ জুয়েল রানা

কচুয়া প্রতিনিধি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে বিজয় অর্জন করেছেন মাহিদ খান। তাঁর এই সাফল্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

ছাত্ররাজনীতিতে সক্রিয় ও সংগঠনের প্রতি নিবেদিত মাহিদ খান দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। নির্বাচনে তাঁর বিজয়কে সংগঠনের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, বিজয়ী মাহিদ খান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের আওতাধীন বদরপুর গ্রামের কৃতিসন্তান। তাঁর এই অর্জনে নিজ এলাকা বদরপুরসহ আশপাশের এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতি বিরাজ করছে।

 

স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, মাহিদ খান তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে অবদান রাখবেন।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাহিদ খানের এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থী রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd