1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনায় সেনাবাহিনী সদা প্রস্তুত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।  মোঃ আব্দুছ ছালাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনায় সেনাবাহিনী সদা প্রস্তুত

 

। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

মোঃ আব্দুছ ছালাম

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত যৌথবাহিনী চান্দিনা উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে সর্বদা প্রস্তুত। সেনাবাহিনী মোতায়েন হবার পর থেকেই চান্দিনা উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মিত অপারেশন পরিচালনার মাধ্যমে এলাকার অপরাধ চক্রকে দমন এবং জনসাধারণের মনে শান্তি আনয়ন করে যাচ্ছে। এ প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় যে, চান্দিনা এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতে সেনাবাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত টহল, অভিযানিক কার্যক্রম ও পায়ে হেঁটে গ্রামের ভিতরে গিয়ে তারা মানুষকে আশ্বাস প্রদান করছেন এবং সাধারণ জনগণকে সাহস দিয়ে যাচ্ছে যেন সকলে নির্বিঘ্নে ও নির্ভয়ে কেন্দ্রে আসতে পারে ভোট দেওয়ার জন্য। বেসামরিক প্রশাসনকে সহায়তার মাধ্যমে সেনাবাহিনী চান্দিনা উপজেলার জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে। জনমনে সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে সেনাবাহিনী সদা বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd