1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের  এইচএসসি ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪০ সময়

জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের

এইচএসসি ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে আইডিয়াল ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমেদ খান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বিশ্বনাথ সরকার ও আইরিন নাহার।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজেরা বিনতে শরীফ ও সিয়াম শাহেদ।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক- কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd