1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জীবনানন্দ দাশ সংগ্রহশালা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংক গভর্নর

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

জীবনানন্দ দাশ সংগ্রহশালা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংক গভর্নর

শংকর দাস পবন  ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। তবে সংগ্রহশালায় প্রত্যাশিত উপকরণ না থাকা এবং ধানসিঁড়ি নদীর সংকীর্ণতা দেখে হতাশা প্রকাশ করেন তিনি।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে অবস্থিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

পরিদর্শনকালে ইউএনও কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম, ধানসিঁড়ি নদীর সঙ্গে তাঁর গভীর সম্পর্ক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট গভর্নরকে অবহিত করেন। গভর্নরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংগ্রহশালায় পর্যাপ্ত উপকরণ না থাকা এবং ধানসিঁড়ি নদীর বর্তমান সংকীর্ণতা দেখে গভর্নর হতাশা প্রকাশ করেন। এ বিষয়ে ইউএনও জানান, সংগ্রহশালার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি এবং দীর্ঘদিনের ভরাটে নদীটি সংকুচিত হয়ে গেছে।

উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য তুলে ধরতে ২০২৩ সালে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ধানসিঁড়ি নদীর তীরে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হলেও এখনো এটি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর হয়নি।ধানসিঁড়ি নদী কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও অনুভূতির অবিচ্ছেদ্য অংশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd