1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ

শংকর দাস পবন ঝালকাঠি 
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঝালকাঠিতে প্রতিবন্ধী। বিদ্যালয়ের শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ

শংকর দাস পবন ঝালকাঠি

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই ও কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই ও কম্বল বিতরণ করেন।

বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও উন্নয়ন কর্মী আজমীর হোসেন তালুকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরাও লেখাপড়া করে সমাজে সম্মানজনক ও গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে এগিয়ে আসা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd