1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

 

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) সকালে বরিশাল–ঝালকাঠি–খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক প্রশাসক জনাব মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নানা রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বরিশাল–ঝালকাঠি–খুলনা জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে অধিক পরিমাণে গাছ লাগানো এবং অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd