1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

সারাদেশের ন্যায় ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যপী ঝালকাঠি সরকারি হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবানে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতির কারনে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা রোগীদের ব্যাপক ভীর ও উত্তেজনা দেখা যায়। সঠিক সময় চিকিৎসা সেবা না পাওয়া অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মবিরতি নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়ন করে তাদের মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে সচ্ছল জীবনযাপন করার সুযোগ পাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ডেন্টিষ্ট জ্যোতিষ সিকদার,ডেন্টিষ্ট ফজলুল হক পবন, আব্দুস সত্তার,জীবন কৃষ্ণ বড়াল সহ আরও অনেকে।তাদের এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধ দিবস এবং ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কমপ্লিট শাট- ডাউন পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd