1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা শুরু, রাতেই ফল ঘোষণা

শংকর দাস পবন, ঝালকাঠি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা শুরু, রাতেই ফল ঘোষণা

 

 

শংকর দাস পবন, ঝালকাঠি

 

 

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে ঝালকাঠি জেলায় এখন চলছে ভোট গণনা। জেলার দুটি সংসদীয় আসনের মোট ২৩৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

 

 

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোথাও বড় ধরনের সহিংসতা বা ভোটগ্রহণ বন্ধের ঘটনা ঘটেনি।

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে গণনা কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের এজেন্টরা গণনাকেন্দ্রে উপস্থিত থেকে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন। গণনা শেষে ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে প্রাথমিকভাবে ঘোষণা করা হবে এবং পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

রাতের মধ্যেই দুইটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে বলে নির্বাচন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। ফলাফলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জেলার বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd