1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ঝালকাঠির দুইটি আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

বাদল চন্দ্র ধর |ঝালকাঠি,সদর
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঝালকাঠির দুইটি আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

 

 

বাদল চন্দ্র ধর |ঝালকাঠি,সদর

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সূত্রে এ তথ্য জানা যায়।

 

 

সূত্র জানায়, ঝালকাঠি-১ আসনে মাহমুদা আলম মিতু (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি), মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ লেবার পার্টি) এবং মো. গোলাম আজম (স্বতন্ত্র) তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই দিনে ঝালকাঠি-২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেন শেখ জামাল হোসেন (আমার বাংলাদেশ পার্টি–এবি পার্টি)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।

ঝালকাঠি জেলার দুটি আসনে একাধিক প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিকরা। তাদের মতে, এতে মাঠে থাকা প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।

 

 

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd