1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুলের বার্তা—ভ্রান্ত প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু 
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ঠাকুরগাঁওয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুলের বার্তা—ভ্রান্ত প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানোর চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, এ দেশের জনগোষ্ঠীর সিংহভাগ মুসলমান এবং সেই বাস্তবতাকে সম্মান করেই বিএনপি অঙ্গীকারবদ্ধ—কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না।

 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

সভায় মির্জা ফখরুল বলেন, দেশ এখন একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে। পেছন থেকে কিছু চক্র অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ। এ ধরনের পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং সেই সুযোগ কাজে লাগাতে চায় নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো মহল।

 

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, এটিই তাঁর শেষ নির্বাচন। তিনি উপস্থিত আলেম সমাজ ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। তিনি জানান, দীর্ঘ ছয় বছর কারাভোগের পর মুক্ত হলেও বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন ধর্মীয় আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd