1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

হিমেল হাওয়া ও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে।

 

 

আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

 

 

সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd