1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ঢাকায় ‘সাংবাদিক মিলন মেলা–২০২৫’ বাস্তবায়নে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

ঢাকায় ‘সাংবাদিক মিলন মেলা–২০২৫’ বাস্তবায়নে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত “সাংবাদিক মিলন মেলা–২০২৫”। এ মহতী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ০৩ নভেম্বর ২০২৫ সংস্থার নিজস্ব অফিসে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোঃ আরিফুল আলম টিটো।

সভায় আসন্ন মিলন মেলাকে সফল ও সার্থক করে তুলতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, দায়িত্ব বণ্টন ও অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব ও নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সচিব এম হোসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি সচিব নূরনবী সোহেল, কেন্দ্রীয় সদস্য মোঃ মেহেদী হাসান, ক্রীড়া সচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন, রংপুর বিভাগের সভাপতি মোহাম্মদ কিরণ এবং রংপুর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক বাপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এই “সাংবাদিক মিলন মেলা–২০২৫” আয়োজন করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন— আসন্ন এই অনুষ্ঠানটি হবে সাংবাদিক সমাজের ঐক্য, অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যের এক মিলনস্থল।

অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দ মিলন মেলার সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd