1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ঢাকা- চট্টগ্রাম ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চে মিরসরাইয়ে পথসভা

জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি(মিরসরাই,চট্টগ্রাম) 
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ সময়

ঢাকা- চট্টগ্রাম ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চে মিরসরাইয়ে পথসভা

 

জামাল উদ্দিন

নিজস্ব প্রতিনিধি(মিরসরাই,চট্টগ্রাম)

 

৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথ যাত্রায় মীরসরাইয়ের পথসভায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় মিরসরাই পৌরসদরে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে ও মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

এ সময় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

 

রোড মার্চে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিরোধী দলীয় চীফ হুইফ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ।

এ ছাড়াও গাড়ি বহরে জামায়াতে নেতা কর্মিদের পাশাপাশি ছিলেন সারজিস আলম সহ এন সি পি নেতাকর্মিরা। প্রায় কয়েকশত গাড়ি বহর নিয়ে পালন করা এই লং মার্চ নিয়ে চলছে বেশ কিছু আলোচনা।

একদিকে যেমন দেখা দিয়েছে জামায়াত সহ এগারো দলীয় জোটের মহামিলন। অন্য দিকে নেটিজেনরা আলোচনা করছে এই সময় এত বড় গাড়ি বহর নিয়ে লং মার্চে আসা মানে দেশের জ্বালানি তেল নষ্ট করা। যেখানে দেশের মানুষ ঠিক মত জ্বালানি ও বিদ্যুৎ পাচ্ছে না সেখানে এত বিশাল গাড়ি বহর নিয়ে লংমার্চ করার কোনো মানেই হয় না।

 

অপরদিকে ১১ দলীয় জোটোর কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে ছিলো গণভোটে গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দেশের জ্বালানি খাত তথা তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন নিয়ে আলোচনা জড় তুলেন জামায়াতে আমীর, এন সি পির মূখ্য সমন্বয়ক সহ অনেকেই। তাদের দাবী অতি বিলম্বে এসব সমস্যা দূরীকরণ করতে হবে সরকারকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd