1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের জনবল বৃদ্ধি, যানবাহনের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যান চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তব্যরত পুলিশ বলছে, আস্তে আস্তে যানবাহনের চাপ বাড়ছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিন ঢাকার প্রবেশদ্বার টঙ্গী ও আব্দুল্লাহপুর ঘুরে এসব তথ্য জানা যায়।

 

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন কালের কণ্ঠকে বলেন, ‘স্বরণকালের বড় সংবর্ধনায় কালকে যাওয়ার কথা থাকলেও এখনি নেতাকর্মীরা ভ্যানুতে যাওয়া শুরু করেছেন।’

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মোড় টঙ্গী স্টেশন রোডের দায়িত্বরত ট্রাফিক পুলিশ সাঈদ জানান, কালকে ঢাকার সংবর্ধনার জন্য আস্তে আস্তে যানবাহনের চাপ বাড়ছে।

 

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি কালের বলেন, ‘মানুষের স্রোত এখন ঢাকামুখী। আমাদের অনেক নেতাকর্মীরা যাওয়া শুরু করেছেন।

তাই সংবর্ধনার ভ্যানুর পাশে আমরা আমাদের নেতাকর্মীদের জন্য থাকার ব্যবস্থা করেছি। আমাদের ইউনিট থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাদের নেতাকে দেখতে ঢাকায় যাবেন।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) জাহিদ হোসাইন ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকার প্রবেশদ্বার হওয়ায় টঙ্গী পর্যন্ত সড়ক মহাসড়কে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে জিএমপি।

প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে তিন শ ফিট এলাকায় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সংবর্ধনায় সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় যাচ্ছেন। ঢাকার প্রবেশদ্বারের মধ্যে টঙ্গী-আব্দুল্লাহপুর একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৫৯টি রুটের এই প্রবেশদ্বারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি যৌথভাবে এই পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd