1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার, রাজশাহী। 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার, রাজশাহী।

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের মিশনপাড়া গ্রামে ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কেটে বহন ও বিক্রির দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে মিশনপাড়া গ্রামের জৈবক জমির মালিক বাবুকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর মাটি না কাটার মর্মে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযানে ব্যবহৃত ভেকু মেশিন ও ট্রাক্টরের মালিকসহ চালকরা পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোদাগাড়ী উপজেলার জৈবক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টরের মাধ্যমে বাধাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান এবং জরিমানার আদেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd