1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা গেছেন। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন।

 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়িবহরের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। পথে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

 

দ্রুত তাকে ভাঙ্গা সরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd