1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

 

 

সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল।

ঘন কুয়াশার কারণে ভোর থেকেই জেলার গ্রাম ও শহরের সড়ক-মহাসড়কে দৃশ্যমানতা কমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং মহাসড়কে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।

 

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামা চলছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd