1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

তৃণমূল শক্তিশালীকরণের আহ্বানে বরকইট ইউনিয়নে বিএনপি তাঁতীদলের কর্মী সম্মেলন

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

তৃণমূল শক্তিশালীকরণের আহ্বানে বরকইট ইউনিয়নে বিএনপি তাঁতীদলের কর্মী সম্মেলন

 

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি

 

চান্দিনার বরকইট ইউনিয়নে আয়োজিত কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বরকইট ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল খাঁন। তিনি বক্তব্যে বলেন, চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওনের সঙ্গে দলের ঊর্ধ্বতন পর্যায়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “আমাদের নেতাকে ধানের পরিবর্তে কলস মার্কার প্রতীক দেওয়া হয়েছে। তবুও ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী ১২ই ফেব্রুয়ারি কলস মার্কাকেই বিজয়ী করে আতিকুল আলম শাওনকে সংসদ পর্যন্ত পৌঁছে দেবো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর তাঁতীদলের আহ্বায়ক ডাঃ মোঃ জলিল, মাইজখার ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ কাউছার আহমেদ, কেরনখাল ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন এবং বরকইট ইউনিয়ন ২নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বরকইট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডাঃ মোঃ রুহুল আমিন ভূঁইয়া, বিএনপি নেতা সেলিম রানা, রফিকুল ইসলামসহ বরকইট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মী সম্মেলনে বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd