1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

তেলিগাতী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রতিটি ঘরে ঘরে বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে – রকিবুল ইসলাম বকুল

মামুন মোল্লা প্রধান সহকারী সম্পাদক
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

তেলিগাতী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়
আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রতিটি ঘরে ঘরে বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে – রকিবুল ইসলাম বকুল

মো মামুন মোল্লা

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন” আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই অঞ্চলের বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার সমস্যা দূর করে প্রতিটি ঘরে ঘরের শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেয়া হবে। কৃষকদের কৃষি কাজের জন্য দেওয়া হবে কৃষি ঋণ। তিনি বিল ডাকাতিয়ার কথা উল্লেখ করে বলেন স্থানীয়দের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা হবে।
তিনি গতকাল শনিবার বিকালে তেলিগাতী পাকার মাথায় যোগিপোল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউনিয়নের, ১ও ২নং ওয়ার্ড তেলিগাতী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ।
তেলিগাতি গ্রামের গুণী ব্যক্তিত্ব মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যোগীপোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর পরিচালনায় মতবিনিময় সভায় কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রুমি শিকদার, খানজাহান আলী থানা মহিলা দলের যুগ্ন আহবায়ক সাবিনা ইয়াসমিন, মনির হোসেন, শফিকুল ইসলাম, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেলসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd