1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

তেলের অভাবে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী 

জামাল উদ্দিন  স্টাফ রিপোর্টার (মিরসরাই, চট্টগ্রাম) 
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

তেলের অভাবে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী

জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার (মিরসরাই, চট্টগ্রাম)

 

সম্প্রতি অকটেন ডিজেল অভাব দেখা দেওয়াতে সঠিকভাবে তেল নিতে পারছে না বিভিন্ন দূরপাল্লার বাস-ট্রাক। পথিমধ্যে থেমে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। মাল বোঝাই করা ট্রাক। যার কারণে দেশে দেখা দিচ্ছে দ্রব্যমূলের উর্ধ্বগতি।

 

আজ ১০ এপ্রিল,২৬ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বহুল প্রচলিত চয়েস বাস চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বারৈয়ারহাটের উদ্দেশ্যে। যাত্রীবাহী বাসটি নিজামপুর পর্যন্ত আসলে হঠাৎ তেল শেষ হয়ে যায় এবং বাসটি পথিমধ্যে থেমে যায়। যার দরুন প্রায় ৪০ জন যাত্রী মুহূর্তের মধ্যে বিপদে পড়ে যায়। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সাধারণ যাত্রীরা।

 

তাদের এই চরম ভোগান্তিতে তাদের দীর্ঘ নিঃশ্বাসে একটাই প্রশ্ন কবে এ ভোগান্তির শেষ হবে, কবে মিলবে সে তেল, কবে তারা স্বস্তিতে নিশ্বাস নিতে পারবে, গন্তব্যে পৌঁছানোর ভয় বা ঘর থেকে বের হতে তাদের দুশ্চিন্তা দূর হবে? এমনটাই মন্তব্য ছিল অনেকের।

 

বাস ড্রাইভার নিরুপায় প্রকাশ করে বলেন, রাস্তায় বিভিন্ন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘ লাইন ধরে ট্রাক দাঁড়িয়ে আছে তেলের আকাঙ্ক্ষায়।কখন পাবে তেল। একটু একটু করে তেল নিয়ে পাড়ি দিতে হচ্ছে তাদের গন্তব্যে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য চারলেন রাস্তায় দুই লাইন হয়ে যায়। সারিবদ্ধভাবে দাঁড়ানো গাড়ির জন্য রাস্তায় জ্যাম থাকে।প্রায় এক ঘন্টা রাস্তা পাঁচ ঘন্টা লাগে গন্তব্য পৌঁছাতে। চট্টগ্রাম থেকে যে বাস বারোইয়ার হাট পৌঁছাতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা, প্রায় তিন ঘণ্টা পরে সে বাসটি নিজামপুর এসে থেমে যায়। যার দরুন এ ভোগান্তি দেখা দেয়। তেল না পেলে বাস সেখান থেকে আজ ছাড়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বাস ড্রাইভার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd