1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

অমিত তালুকদার , সুনামগঞ্জ:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

অমিত তালুকদার , সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাতের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার আকিলশাহ বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে নিয়ে সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে সাংবাদিক রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

 

বক্তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী একরাম হোসেন, জমিয়ত নেতা মাহদী হাসান, সালিশ ব্যক্তিত্ব আব্দুল মহিম এবং ছাত্রদল নেতা জিসানসহ আরও অনেকে।

 

বক্তারা আরও বলেন, ২০২২ সাল থেকে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাত পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। তার মতো একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

 

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd