1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

দেশের জনগন তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : খায়রুল কবির

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

দেশের জনগন তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : খায়রুল কবির

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন,দেশের জনগণ তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় নিশ্চিত। বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
বিএনপির বিজয় নিশ্চিত দেখে চক্রান্ত – ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে কিছু রাজনৈতিক দল বুঝতে পারছে নির্বাচনে তাদের জামানত থাকবে না।
তাই ওইসব রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের জনগন নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে আস্তাকুঁড়ে ফেলে দিবে। তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন। তিনি দেশে ফিরে এসে দলকে পূর্নগঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগন তাকেই আগামী দিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও সংক্ষিপ্ত সামাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা মামলা, হামলা, গুম, খুনের মাধ্যমে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে দেশে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

আলোচনা শেষে শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিল (সাবেক ভিপি), অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ সহ সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd