1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দেশ ও দেশের বাইরে প্রবাসী এবং খুলনাবাসী—সবার জন্য শেখ শাহিনের ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ০ সময়

দেশ ও দেশের বাইরে প্রবাসী এবং খুলনাবাসী—সবার জন্য শেখ শাহিনের ঈদের শুভেচ্ছা

 

মোঃ মামুন মোল্লা

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান, দৈনিক ঢাকা শহর পত্রিকার সম্পাদক এবং জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহিন দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাই-বোনসহ খুলনাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। ঈদের এই মহিমান্বিত উৎসব মানুষের হৃদয়ে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।

তিনি আরও বলেন, “ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আযহার এই মহিমা সবার মনকে পবিত্র করুক এবং সমাজে হানাহানি, বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক।”

শেখ শাহিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি প্রবাসে থাকা বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের জন্য বিশেষ দোয়া কামনা করেন।

শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদুল আযহার শিক্ষা সবার জীবনে শান্তি, মানবতা ও কল্যাণের বার্তা বয়ে আনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd