1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

‎দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

‎দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 

দেশবরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সম্পাদক,ডাকসুর প্রথম ভিপি,অসাম্প্রদায়িকতার বিমূর্ত স্তম্ভ, সাধারণ মানুষের আশ্রয়স্থল, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ব্যাক্তিত্ব, নিঃস্বার্থ পরোপকারী , সাবেক সংসদ সদস্য ঘোড়াশাল- পলাশ- নরসিংদী তথা দেশবরেণ্য আহমদুল কবির ( মনু মিয়া) সাহেবের ১০৪ তম জন্মবার্ষিকী পালন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে জন্মদিন শুরু হয়। দুপুর ১১ টায় মরহুম আহমদুল কবির সাহেবের কবরে প্রদান করা হয় পুষ্প স্তবক অর্পন ও কবর জিয়ারতসহ মোনাজাত। এতে অংশগ্রহন করে দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, নরসিংদী-২ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য- সাবেক মন্ত্রী ডঃ আবদুল মঈন খান। এসময় সাথে ছিলেন বিএনপির পলাশ উপজেলা বিএনপির সভাপতি- আঃ সত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হকসহ অগনিত নেতাকর্মী ও পলাশ- ঘোড়াশালের সর্বস্তরের জ্ঞানী গুণী ও সাধারণ মানুষ।

মরহুমের কবরে পুস্পস্তবক প্রদান করে দৈনিক সংবাদের পক্ষ হতে আলতামাশ কবির সাথে ছিলেন ডঃ আবদুল মঈন খান, মনু মিয়া স্মৃতি সংসদের সাবেক পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ হতে দৈনিক সংবাদের প্রতিনিধি, পলাশ(নরসিংদী) সাংবাদিক এস কে দেবনাথ- সমীর, ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট এন্ড মেসার্স ইসলাম ট্রেডার্স মোঃ লোকমান হোসেন, ঘোড়াশাল- পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসির পক্ষে কাউন্সিলর নুরুল ইসলাম ও নেহাববাসীর জনগণ।সাথে ছিলেন স্বনামধন্য সাংবাদিক কার্তিক চ্যাটার্জী,আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের বিজয় বণিক, হিরালাল কর ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পুষ্পস্তবক অর্পন শেষে দুপুর ১২ টায় মরহুমের জন্মদিনের কেক কাটেন ডঃ আবদুল মঈন খান। তিনি হাসিমুখে কেক কেটে তুলে দেন আগত এতিম শিশুদের মুখে। শতশত মানুষ এ দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে যান।আগত মানুষ তখন মহান আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ আপনি আমাদের প্রাণপুরুষ প্রিয়জন আহমদুল কবির সাহবের আত্মাকে বেহেশতের সুন্দরতম স্থানে ঠাঁই দিবেন। একই সাথে মরহুমের পরিবারের সবার জন্য লোকজন দোয়া করতে থাকে।

এরপর শুরু হয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। প্রায়ই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

 

বেলা ১:৩০ মিনিটে এলাকার এতিমখানাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। একই সাথে মিয়াবাড়িতে আগত লোকজনসহ এতিমদের আপ্যায়ন করা হয়।এসময় মরহুমের কণ্যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির সার্বিক কর্মসূচীর তত্ত্বাবধান করেন এবং আগতদের সাথে কূশল বিণিময় করেন।

বাদ আসর এলাকার মসজিদে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd