1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ধামইরহাটের মঙ্গলবাড়িতে “আরডিআরএস” এর ২৯৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে

ধামইরহাট (নওগাঁ)  প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

ধামইরহাটের মঙ্গলবাড়িতে “আরডিআরএস” এর ২৯৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে

ধামইরহাট (নওগাঁ)  প্রতিনিধিঃ

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা  “আরডিআরএস” এর ২৯৮তম শাখা কার্যালয় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় নতুন শাখার শুভ উদ্বোধন ও ঋণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার পরিচালক মাইক্রোফিন্যান্স প্রধান অতিথি তারিক সাইদ হারুন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ও খুলনা ডিভিশনাল ম্যানেজার রেজাউল করিম,আঞ্চলিক ব্যবস্থাপক আঃ কাইয়ুম ও রবিউল ইসলাম,এরিয়া ম্যানেজার (পত্নীতলা) রকিবুল হোসেন ও আজিজার রহমান, শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ। উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, ” ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা  ঋণ, সঞ্চয়, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কাজ সহ বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নারী -পূরুষ অংশ গ্রহন করেন।  প্রধান অতিথি ৫জন ব্যাক্তিকে কৃষির উন্নয়নে ঋণ বিতরন করে ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd